Saturday, November 7

তারেক রহমান রাজধানীর পল্লবী এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তার-র পরিবারের সঙ্গে দেখা করবেন।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রামিসার বাসায় যাবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। রাত ৯টার দিকে তার পল্লবীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।

এর আগে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

গত মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। পরে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, স্থানীয়রা অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তার-কে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার আদালতে সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
78 − = 68