Saturday, November 7

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মহেশপুর থানা-য় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
− 5 = 1