Sunday, November 8

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান-কে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালত-এ আনা হয়।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হলে তিনি বলেন,
“এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম।”

পরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কেও আদালতে হাজির করা হয়। আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর করে নামতে দেখা যায়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে।”

তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি।

আদালত সূত্র জানায়, পৃথক দুটি মানি লন্ডারিং মামলায় হাজিরা দিতে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে আনা হয়েছে।

অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর-এ ট্রাকচালক মো. হোসেন-কে গুলি করে হত্যার মামলায় হাজির করা হয় পলককে

Leave A Reply


Math Captcha
99 − = 90