Sunday, November 8

রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সাতটি অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ভবনের বেজমেন্টের নিচে পড়ে ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার বিকেলে মাণ্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহের অংশ উদ্ধার করা হয়। তবে এখনো মরদেহটির মাথা পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর হাত-পাসহ শরীর সাত টুকরো করে সেখানে ফেলে রেখে যায়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
25 − = 16