Sunday, November 8

প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সবসময় আন্তরিক এবং দলটি অঙ্গীকার রক্ষা করে।

শনিবার (১৬ মে) দুপুরে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আপনারা দেখেছেন, আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা ইতোমধ্যে মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন।”

তিনি আরও বলেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছে। আমরা সেই বিশ্বাসের মূল্যায়ন করব।”

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বিএনপির সাংগঠনিক শক্তি আরও জোরদারের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ, দেশের যেসব কাজ বাকি রয়েছে, বিএনপি পর্যায়ক্রমে সব সম্পন্ন করবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবে।”

পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
− 3 = 2