কালিহাতী উপজেলা-তে বাসে তল্লাশি অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক যাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৯ মে) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।

আটক শফিকুল ইসলাম ঘাটাইল উপজেলা-এর পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। তিনি ঢাকা থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাসের যাত্রী ছিলেন।

ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, চেকপোস্টে তল্লাশির সময় শফিকুলের দেহ তল্লাশি করে দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে মোড়ানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে শফিকুল দীর্ঘদিন ধরে যাত্রী সেজে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে ইয়াবাসহ কালিহাতী থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave A Reply


Math Captcha
8 + = 10