Sunday, November 8

শুক্রবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে কসবায় ধজনগর সীমান্ত-এর ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি মো. মোরছালিন (২২)। তিনি কসবায় গোপীনাথপুর ইউনিয়ন-এর ধজনগর বাতানবাড়ি এলাকার বাসিন্দা এবং শাহআলম ডিগ্রি কলেজ-এর শিক্ষার্থী ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহতরা চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন।

নিহত মোরছালিনের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। পরে সীমান্তের ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরছালিন। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক এস. এম. শরিফুল ইসলাম জানান, প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন।

তিনি বলেন, চোরাচালানি পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্প-এর সদস্যরা তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে বিএসএফ গুলি চালায়। এতে মোরছালিন ও আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজিবি কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানোর পাশাপাশি পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =