হামে আক্রান্ত হয়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা Muhammad Yunus ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র মৈত্রীর নেত্রী Israt Jahan Imu।
বুধবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের Raju Sculpture-এর সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইসরাত জাহান ইমু বলেন, সারাদেশে দেড় হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্গম ও প্রান্তিক অঞ্চলে আরও বহু শিশু আক্রান্ত ও নিহত হলেও তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, একসময় নিয়ন্ত্রণে থাকা হাম, রুবেলা ও পোলিওর মতো রোগ আবার ফিরে আসছে, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য উদ্বেগজনক। শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ইতিবাচক অবস্থানে গেলেও বর্তমানে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে ইমু অভিযোগ করেন, সময়মতো টিকা সরবরাহ নিশ্চিত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার দাবি, ইউনিসেফের মাধ্যমে প্রচলিত প্রক্রিয়ায় টিকা সংগ্রহের পরিবর্তে নতুন দরপত্র পদ্ধতি গ্রহণ করায় টিকা সরবরাহে দীর্ঘ বিলম্ব হয়েছে।
তিনি আরও বলেন, এই নীতিগত ব্যর্থতার দায় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিতে হবে এবং তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

