বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী Shahiduddin Chowdhury Annie।
মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই Chandpur ও Feniতে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাবেন। সেখানে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বর্তমানে প্রধানমন্ত্রী যেসব জেলা সফর করছেন, সেখানে খাল খননকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় কাজ এগিয়ে নিচ্ছেন। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় মে মাস পর্যন্ত খননকাজ চলবে। পরে বর্ষা শেষে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আবারও পুরোদমে কাজ শুরু হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পানি সম্পদ ব্যবস্থাপনা–বিষয়ক বৈঠকে আরও জানানো হয়, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকার শিগগিরই এ প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

