Sunday, November 8

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম এবং হাজিনগর ইউনিয়নে বজ্রপাতে দুইজন নিহত হন। একই দিন দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে আরও একজনের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এবং মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply


Math Captcha
− 3 = 4