Sunday, November 8

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে ইয়াসির আব্বাস।

শুক্রবার (১৩ মার্চ) বাবার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ালেও বাস্তব পরিস্থিতি তেমন গুরুতর নয়।

ইয়াসির আব্বাস জানান, বয়স, অতিরিক্ত কাজের চাপ এবং রোজার কারণে তাঁর বাবা কিছুটা শারীরিক ও মানসিক চাপের মধ্যে পড়েছিলেন। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।

তিনি আরও বলেন, “আল্লাহর রহমত ও সবার দোয়ায় বাবা এখন সুস্থতার দিকে আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন।”

মির্জা আব্বাস নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। অসুস্থ হওয়ার মুহূর্ত বর্ণনা করে ইয়াসির বলেন, ইফতারের পর মাগরিবের নামাজের সময় হঠাৎ তাঁর বাবার তীব্র মাথাব্যথা শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

Leave A Reply


Math Captcha
+ 38 = 44