Sunday, November 8

রাজধানীর তিতুমীর কলেজ–এর সুফিয়া কামাল হলে ছাত্ররাজনীতি নিয়ে উত্তেজনার মধ্যে রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর দপ্তর সম্পাদক শিখা আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান না। “আমি আগে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, এখনও নই। হল কমিটি বা রাজনীতি এসব আমি বুঝি না,”—বলেন তিনি।

শিখা আক্তার আরও বলেন, অতীতে হলগুলোতে আধিপত্য বিস্তার ছিল, যা তিনি আর দেখতে চান না। “আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকতে চাই, কোনো রাজনৈতিক আধিপত্য চাই না,”—যোগ করেন তিনি।

এর আগে গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণার পর আবাসিক নারী শিক্ষার্থীরা হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে কলেজ প্রশাসন তিন শিক্ষার্থীর সিট বাতিল করে।

এর জেরে মঙ্গলবার (৫ মে) রাতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০টার দিকে হলের নারী শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন।

ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

Leave A Reply


Math Captcha
1 + 5 =