পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৪ মে) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, দায়িত্ব পালনকালে ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
সাক্ষাতে দুই দেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক সংক্ষেপে পর্যালোচনা করা হয়। পাশাপাশি উভয় দেশের নতুন সক্ষমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
হাইকমিশনার প্রণয় ভার্মা জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান। অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল জানান, লিমনের বাবা এখনও জানেন না যে তার একমাত্র সন্তান আর বেঁচে নেই। তিনি বলেন, “সাঁতার কম জানলেও বাবাকে বাঁচাতে লিমন নিজের জীবন উৎসর্গ করেছে।”
রামনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

