Sunday, November 8

সাম্প্রতিক টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী Mohammad Aminur Rashid।

রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসন্ন Eid al-Adha উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং দেশের বিভিন্ন অঞ্চলে পশু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় প্রাকৃতিক কারণে হঠাৎ পানি প্রবেশ করে ফসল তলিয়ে যায়, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।

তিনি আরও জানান, ফসল রক্ষায় যেসব এলাকায় বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন, সেখানে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। গত কয়েকদিন ধরে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ধান কাটার অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

মন্ত্রী বলেন, অনেক এলাকায় ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়েছে। কোথাও শ্রমিকের ঘাটতি দেখা দিলে অন্য এলাকা থেকে শ্রমিক পাঠানো হয়েছে, এমনকি প্রয়োজনে ট্রাক ভাড়া করে জনবল সরবরাহ করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, কিছু এলাকায় ফসল নষ্ট হলেও সামগ্রিক ক্ষতি খুব বেশি নয়। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার ইতোমধ্যে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Sultan Salahuddin Tuku-ও উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
+ 5 = 7