Sunday, November 8

সাতক্ষীরার শ্যামনগরে সৈকত মুখার্জী (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। শনিবার (২ মে) উপজেলার বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈকত শ্যামনগর সরকারি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বংশীপুর গ্রামের অদিত্য মুখার্জীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাবার শেষে সৈকত নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তার সহপাঠী সীমা বৈরাগী ফোন করে তার খোঁজ নিতে বললে পরিবারের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান তারা।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 9