Sunday, November 8

কালবৈশাখি ঝড়ে নদী উত্তাল হয়ে পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (২ মে) দুপুর পৌনে ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, দুপুর দেড়টার পর হঠাৎ বৈরি আবহাওয়ার সৃষ্টি হলে ঝড়ো বাতাসের সঙ্গে নদীতে স্রোত ও ঢেউ বেড়ে যায়। এতে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

নৌ দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, “হঠাৎ ঝড়ো বাতাসে নদীর পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হবে।”

এতে ঘাট এলাকায় যানবাহন পারাপারে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
14 − = 10