স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক জলাবদ্ধতা নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, “চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না, নগরী স্বাভাবিক অবস্থাতেই রয়েছে।”
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক পানি জমলেও দ্রুত তা নিষ্কাশন হয়েছে। “আমি নিজে পানির মধ্য দিয়ে হেঁটে এসেছি। যেটুকু পানি আছে, আজ ও আগামীকাল সকালের মধ্যেই সেটিও নেমে যাবে,”—যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ৬০ কিলোমিটার আয়তনের একটি নগরের তুলনায় জলাবদ্ধতার পরিধি খুবই সীমিত ছিল। “আমরা যে জায়গা দিয়ে হেঁটেছি, সেটি ৬০ ফুটও নয়—সর্বোচ্চ ৩০ ফুটের মতো,” বলেন তিনি।
জলাবদ্ধতার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী জানান, নগরের ৩৬টি খাল সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে, যার মধ্যে অধিকাংশের কাজ শেষ হয়েছে। তবে কয়েকটি খালে নির্মাণকাজ চলমান থাকায় পানি প্রবাহে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে হিজড়া খালে নির্মাণকাজের সময় স্থাপিত অস্থায়ী ব্যারিকেড পানি চলাচলে বাধা সৃষ্টি করেছে। “ইঞ্জিনিয়ারিং কোরের পরিকল্পনা ছিল ১৫ মে’র মধ্যে কাজ শেষ করে ব্যারিকেড সরিয়ে নেওয়ার। কিন্তু মৌসুমের আগেই হঠাৎ অতিবৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে,”—ব্যাখ্যা দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রু

