Sunday, November 8

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লা (৪০)কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ২৮ এপ্রিল ভোর ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি বাড়ির পাশের একটি কলাগাছের বাগানে লুকিয়ে ছিলেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে ওই গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে হত্যা করা হয়। নিহতরা হলেন—আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) নামে দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। ভোরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave A Reply


Math Captcha
83 − 76 =