স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র Selina Hayat Ivy-কে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার ২৬ এপ্রিল বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীর করা এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল দেন।
একই সঙ্গে আদালত আইভীকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন।
আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, আইভী হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। এরপর নতুন আরও দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ নিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

