Sunday, November 8

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং পাশের রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে সোহান হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন মো. সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)।

এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। সাকিব রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি চাকরিও করতেন।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সাকিবের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। তার মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল এবং হাতের রগ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, সোহেল হোসেনের মরদেহ পাশের বনমালা রেললাইনে পড়ে ছিল। তার শরীরে ট্রেনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বড় ছেলে সোহান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং নাইট ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন বলে জানিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Reply


Math Captcha
93 − 92 =