রাজধানী ঢাকা আজ বায়ুদূষণে বিশ্বের সপ্তম স্থানে রয়েছে। বাতাসের মান সূচক (AQI) অনুযায়ী ঢাকার স্কোর ১০৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ার-এর তথ্যে এ তথ্য জানা যায়।
তালিকায় প্রথম স্থানে রয়েছে দিল্লি, যার স্কোর ২৭৩। দ্বিতীয় অবস্থানে লাহোর (২০৮) এবং তৃতীয় স্থানে কাঠমান্ডু (১৯০)।
চতুর্থ স্থানে চিয়াং মাই (১৬৭), পঞ্চম স্থানে জাকার্তা (১৫৮) এবং ষষ্ঠ স্থানে হ্যানয় (১১২)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:
- ৫১–১০০: মাঝারি বা গ্রহণযোগ্য
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বারা রয়েছেন। তাদের জন্য বাইরে কম বের হওয়া এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

