দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩টি শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর–এর হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে নতুন করে ১৭৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে।
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত শিশুদের বেশি আক্রান্ত করে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।

