Saturday, April 18

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন ফুলদীঘি এলাকার নুরনবীর ছেলে সৌমিক রহমান তূর্য (২৭) এবং শাকপালা ক্যান্টনমেন্টপাড়া এলাকার মো. হিরোর ছেলে তুহিন (১৬)। আহতদের মধ্যে তূর্যের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে ৬-৭ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা মারধরের একপর্যায়ে সিয়ামের ঘাড় ও পিঠে ছুরিকাঘাত করে। তূর্যকেও ছুরিকাঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Leave A Reply


Math Captcha
73 − = 65