Saturday, April 18

পরিশোধিত ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে ডিজেলবাহী আরও দুটি জাহাজ রাতে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ‘এমটি ওক ট্রি’ নামে জাহাজটি মালয়েশিয়া থেকে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে পৌঁছায়।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অকটেনবাহী ‘এমটি নেইভ সিয়েলো’ নামে অপর একটি জাহাজও শুক্রবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিন রাতে ‘এমটি কেইপ বনি’ এবং ‘এমটি লিয়ান সং হু’ নামে আরও দুটি জাহাজ মালয়েশিয়া ও ভারত থেকে পরিশোধিত ডিজেল নিয়ে বন্দরের জলসীমায় আসবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকে ‘এমটি গোল্ডেন হরাইজন’ নামে ডিজেলবাহী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটি রোববার বন্দরের জলসীমায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =