Saturday, April 18

কুষ্টিয়া সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিকাশ আলী (৪৫) ও সাফায়েত হোসেন (৩৫)। তারা দুজনই পিকআপে ছিলেন এবং ঘোড়া ব্যবসায়ী বলে জানা গেছে। আহত ও নিহত সবার বাড়ি নড়াইল জেলায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী ভোরে পিকআপে করে নড়াইল যাওয়ার পথে মহিষাডাঙা বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ আলী ও সাফায়েত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 9 = 19