Sunday, November 8

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ কাজ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দিন দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো স্বাভাবিকভাবে সচল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 20 = 21