Sunday, November 8

মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে মামুনের মরদেহ বহনকারী বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে গুরুতর দগ্ধ হন মামুন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

Leave A Reply


Math Captcha
5 + 1 =