Sunday, November 8

ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে একাধিক ইউনিট। একটি টিনশেড কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
82 + = 89