Sunday, November 8

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরেকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের বাড়িঘর রক্ষা পায়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
79 − 70 =