Monday, November 9

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি শেষে রাজু আহমেদ-এর আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান জানান, আপসের শর্ত ভঙ্গ করায় আদালত নোবেলের জামিন বাতিল করেছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে তাকে জামিন দেন। তবে অভিযোগ রয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং টাকা ফেরতও দেননি।

গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে অস্থায়ী জামিন দেওয়া হয়েছিল।

মামলায় অভিযোগ করা হয়, বাদী আনাননিয়া শবনম রোজ-কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়। পাশাপাশি তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 77 = 87