Monday, November 9

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া-য় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনু-র বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।

সাধারণত আইন অনুযায়ী প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। তবে এ মামলায় ইনুর আইনজীবীদের আগে যুক্তি উপস্থাপনের কথা রয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের দিকে এগোবে।

Leave A Reply


Math Captcha
61 + = 66