Monday, November 9

জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রভাব পড়েছে টাঙ্গাইল-এর মোটরসাইকেল বাজারে। বিক্রেতারা আকর্ষণীয় অফার ঘোষণা করেও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। ফলে মোটরসাইকেল ব্যবসায় বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে।

জানা গেছে, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এতে নতুন মোটরসাইকেল কেনার আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। শোরুমগুলোতে ছাড়, উপহার ও ক্যাশব্যাক অফার দিলেও বিক্রি বাড়ছে না; বরং কমেছে প্রায় ৫০ শতাংশ।

বিক্রেতারা জানান, ইয়ামাহা, সুজুকি, হিরো, টিভিএস ও বাজাজ—সব ব্র্যান্ডের শোরুমেই একই অবস্থা বিরাজ করছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেওয়া হলেও ক্রেতাদের সাড়া মিলছে না। জ্বালানি সংকটের কারণে সম্ভাব্য ক্রেতারা মোটরসাইকেল কেনা থেকে বিরত থাকছেন।

অন্যদিকে, জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সার্ভিস সেন্টারগুলোতেও। বাইকাররা কম বের হওয়ায় ওয়ার্কশপে মোটরসাইকেল আসছে কম, এতে বিপাকে পড়েছেন টেকনিশিয়ানরা।

এদিকে মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসেও চাপ বেড়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারির তুলনায় মার্চে মোটরসাইকেল রেজিস্ট্রেশন দ্বিগুণ বেড়েছে—ফেব্রুয়ারিতে ৩৬৯টি থেকে মার্চে ৭৬৯টিতে পৌঁছেছে।

Leave A Reply


Math Captcha
+ 51 = 52