Monday, November 9

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় রাজধানীতে স্কুলের সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 🚦

বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অতিরিক্ত গাড়ির ভিড়ে সৃষ্ট যানজট কীভাবে কমানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদাহরণ হিসেবে দেখা গেছে—রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশ গাড়ি ভিড় করে, যা তীব্র যানজট সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা খুঁজতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Leave A Reply


Math Captcha
41 + = 46