Monday, November 9

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়–এর মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ আলোচনার অনুরোধ এসেছে। তিনি বলেন, পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এ বার্তা পেয়েছে তেহরান। 🌍

তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইরান কোনো আলোচনায় বসেনি বলেও জানান তিনি। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন চলতে থাকায় ইরান এখন নিজেদের প্রতিরক্ষাতেই সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করছে এবং যুদ্ধবিরতি নিয়ে আগের অবস্থানেই অটল রয়েছে।

এর আগে হোয়াইট হাউস–এর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচকভাবে এগোচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, তারা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেয়নি।

Leave A Reply


Math Captcha
− 6 = 2