Monday, November 9

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩৩। আগের বছরের মতো পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

রোববার (২৯ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সভায় সিদ্ধান্ত হয়, ছায়ানটর উদ্যোগে রমনা বটমূলে বরাবরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশন-এর ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। ঢাকাসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি এবং প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হবে। এ কাজে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)কে সম্পৃক্ত করা হবে।

সভায় সংস্কৃতি মন্ত্রী সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
47 + = 57