Monday, November 9

কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ৪৩ বছর বয়সী এই অভিনেতার পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে তালসারি সমুদ্র সৈকতে পানিতে নামেন তিনি। পরে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘রাহুল ব্যানার্জী’ নামেও পরিচিত ছিলেন। তিন বছর বয়সে তার বাবা বিশ্বনাথ ব্যানার্জীর নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশ-এর ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৪৫০টি মঞ্চনাটকে অভিনয় করেন তিনি।

তিনি সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন। রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার সিনেমায় প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন।

Leave A Reply


Math Captcha
50 − 44 =