Monday, November 9

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা এলাকায় জনরোষের মুখে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরলে পরিস্থিতির অবনতি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

জানা গেছে, মিরপুর এলাকায় তাকে দেখে উপস্থিত লোকজন ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তার বিতর্কিত কর্মকাণ্ড ও পূর্ববর্তী বিভিন্ন অবস্থানের জেরে সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

শাহ আলী থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ঘিরে ধরলে নিরাপত্তার জন্য আর এস ফাহিমকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

Leave A Reply


Math Captcha
6 + 3 =