Monday, November 9

লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে মো. আরাফাত (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট স্কুলর দশম শ্রেণির ছাত্র। রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
8 + 1 =