Monday, November 9

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় ৮০ ফুট গভীরে তলিয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ডুবুরি দল বাসের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে।

গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশন-এর একটি ডুবুরি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

স্থানীয় ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্যমতে, শুরুতেই ৫ থেকে ৭ জন যাত্রী বাস থেকে বের হতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে এবং এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার অভিযান শুরু হয়।

বাসের যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে বাসে উঠেছিলেন। দুর্ঘটনার পর তিনি সাঁতরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাচ্ছে।

Leave A Reply


Math Captcha
63 + = 67