Monday, November 9

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে চায় এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সালিসমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

রোববার (২২ মার্চ) টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের সেবা করাই সরকারের একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পাশাপাশি সরকার গঠনের এক মাসের মধ্যেই বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন অবহেলিত ছিল। বিদ্যালয়ের ভবন, জীর্ণশীর্ণ ব্রিজসহ বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 7