Monday, November 9

পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডন-এর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফর করবেন বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। বিমানবন্দর সূত্র জানায়, তিনি বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

সপরিবারে দেশে ঈদ উদযাপন শেষে এই বিদেশ সফরে বের হলেন ডা. জুবাইদা রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

এর আগে শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করেন।

জানা গেছে, ওয়াশিংটন ডিসিতে তার পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 6