মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার সকালে চট্টগ্রাম-এ নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সামনে নতুন বাজেটকে সামনে রেখে সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো উদ্যোগ রয়েছে, যা সাধারণ মানুষের উপকারে আসবে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে নয়। যদিও কিছু অর্থনৈতিক সংকট বিদ্যমান, তবুও সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করছে।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তার বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

