Monday, November 9

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের জটলার মধ্যে বেপরোয়া বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ওই অংশে একটি ব্রিজে সংস্কারকাজ চলছিল। ব্রিজের আগে স্পিড ব্রেকার পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

এরপর বাস ও অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কয়েকটি যানবাহনের জট তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এখন পর্যন্ত হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
81 + = 84