Monday, November 9

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা অন্যায়-অবিচার ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চরিত্র গঠনের সুযোগ পান। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন।”

রাষ্ট্রপতি আরও বলেন, “শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। এই পথচলায় ঈদের শিক্ষা আমাদের নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে।”

তিনি বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশ, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Leave A Reply


Math Captcha
38 − 28 =