Monday, November 9

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত পাঁচ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে।

শুক্রবার সকালে সৌদি আরব থেকে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা আমাদের অগ্রাধিকার। পরিস্থিতি অনুযায়ী আমরা পর্যায়ক্রমে আরও প্রবাসী দেশে ফিরিয়ে আনব।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহত প্রবাসীর পরিবারকে সরকারীভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। তার দুই সন্তানদের পড়ালেখার দায়িত্বও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে। মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের নিরাপত্তা এবং সহায়তার ক্ষেত্রে সরকার সবসময় পাশে রয়েছে।

Leave A Reply


Math Captcha
24 + = 34