Monday, November 9

দেশে কোচিং সেন্টারগুলোতে রাজনীতির বিস্তার এবং শিক্ষার্থীদের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি দাবি করেছেন, দেশের প্রায় ৯০ শতাংশ কোচিং সেন্টার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ আছে, যা শিশুদের স্বাভাবিক শৈশবকে ব্যাহত করছে।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা শিশুদের স্বাধীন চিন্তাশক্তি বিকাশে বাধা সৃষ্টি করছে।

তার ভাষায়, “দেশের প্রায় ৯০ শতাংশ কোচিং সেন্টার শিবিরের দখলে। তারা শিশুদের কোমল বয়সকে টার্গেট করে এবং সেই সময় থেকেই মগজধোলাই শুরু করে। আমার আপত্তি সেখানেই—একজন শিশুকে তার স্বাভাবিক চিন্তায় স্বাধীনভাবে বেড়ে উঠতে দেওয়া হচ্ছে না।”

শিক্ষা বিশ্লেষকদের মতে, কোচিং সেন্টারগুলোতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ নতুন নয়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও নীতিগত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
+ 28 = 29