Monday, November 9

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা আগাম ঈদের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে অনুষ্ঠিত এসব জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও অংশ নেন।

সকাল সাড়ে ৮টায় জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এলাকায় এবং বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠে দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। আয়ড়া মাদ্রাসা মাঠে ইমামতি করেন আল আমিন এবং খয়েরবাড়ির জামাতে ইমাম ছিলেন দোলোয়ার হোসেন।

দুই জামাতে মিলিয়ে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে নামাজে অংশ নিতে আসেন। সম্ভাব্য কোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

খয়েরবাড়ি জামাতের ইমাম দোলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা হওয়ায় দিনের পরিবর্তন হয় না—এই যুক্তিতে তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। তিনি জানান, ১৯৯৭ সাল থেকে এ ধরনের উদ্যোগের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে এভাবে ঈদ পালন করা হচ্ছে।

এ বিষয়ে সাইফুল ইসলাম সরকার বলেন, জোতবানি ও বিনাইল ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave A Reply


Math Captcha
− 3 = 1