Monday, November 9

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠান নেই। বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি জানান, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদ নয়।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সংরক্ষণকৃত কোনো পরিষদ বর্তমানে কার্যকর নয়। যদি গণভোটের মাধ্যমে কোনো সংবিধান সংশোধনী হয়, তবে তা পার্লামেন্টে আলোচনার পর সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এরপরই প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয় বিবেচনা করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন যাতে সংসদীয় কার্যক্রমে নিরপেক্ষতা বজায় থাকে।

Leave A Reply


Math Captcha
+ 21 = 26