Monday, November 9

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই মুহূর্তে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো শঙ্কা নেই। তিনি বলেন, “ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব দেশে কিছুটা পড়তে পারে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।”

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, “যুদ্ধ দীর্ঘ হলে নৌপথে পরিবহনের খরচ বাড়তে পারে, তখন দেশেও প্রভাব পড়বে। তবে যদি এটি দুই-চার দিন বা ১৫ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই।”

মন্ত্রী জানান, সরকার গঠনের ২১ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave A Reply


Math Captcha
41 − = 39