Monday, November 9

ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আসামি হস্তান্তর সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ যে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, তাদের বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হবে। তিনি বলেন, এ বিষয়ে ভারতের কাছে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে এবং কলকাতায় কনস্যুলার অ্যাকসেসের আবেদন করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে এখনো কলকাতা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত গ্রেপ্তার দুই ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সোমবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Leave A Reply


Math Captcha
2 + 3 =